ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ডিবির হাতে তিন মাদক কারবারি আটক

মোঃ সুজন আহমেদ
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় ডিবির হাতে তিন মাদক কারবারি আটক

মো: সুজন আহমেদ, সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়া তিন মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার কাঠালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

আটকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম(২৩), পিতা- আকতার আলী, গ্রামঃ ত্রিফলা, জেলাঃ জামালপুর, ২। মোঃ আলী আকবর(১৮), পিতা- মোঃ দুলাল মিয়া, গ্রাম সরিষা হিম্মতপুর, জেলা- নেত্রকোনা এবং ৩।মোঃ মাহফুজ মিয়া(১৮), পিতাঃ মোহাম্মদ বাবুল মিয়া, গ্রাম পাবই, জেলা নেত্রকোনা কে আশুলিয়া থানাধীন কাঠালতলা বাজার, নিটল হাউজিং মসজিদেরড় পিছন থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।