ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুরের পূজামন্ডপে মুখে ঘামছা বেধে ৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

মোঃ সুজন আহমেদ
অক্টোবর ২, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কাশিমপুরের পূজামন্ডপে মুখে ঘামছা বেধে ৮বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

গাজীপুরের কাশিমপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করলে ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,ঘটনার দিন সকাল থেকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল।বেলা ১১টার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু খেলা করছিল।সেসময় ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে।পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।