ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় রাজউকের অভিযানে ৫ ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

মোঃ সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় রাজউকের অভিযানে ৫ ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

মো: সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মাণাধীন ৫টি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৩টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের বাসাইদ কুমকুমারী বাজার সংলগ্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করে ৫টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। এ সময় তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এর আগে তাদের এ ব্যাপারে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয় বলেও জানান তিনি।

যাদের ভবনের বর্ধিতাংশ ভাঙা হয়েছে তারা হলেন- মো. রতন মিয়া, হাবিবুর রহমান, আলীম, সোহাগ হোসেন খোকন ও শফিকুল ইসলাম সিয়াম। এদের বারান্দার কার্নিশ, কারও ছাদের অংশবিশেষ, কারও কলামের রড অপসারণ সহ নির্মিত অংশ ভেঙ্গে ফেলা হয়। তবে ভুক্তভোগীদের মধ্যে অনেকেই জানান তারা রাজউক হতে এ ব‍্যাপারে কোন নোটিশ পায়নি।

অভিযানে এ সময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, ইমারত পরিদর্শক মিন্টু মিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।