ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘুমের আগে ও পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে দোয়া পাঠ করতেন

নিজস্ব প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ঘুমের আগে ও পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে দোয়া পাঠ করতেন।

মুমিনের সব কাজ ইবাদতের অংশ। তাই ঘুম ও সজাগ সর্বাবস্থায় মহান আল্লাহর স্মরণ জরুরি। ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার পর কী দোয়া পড়তে হবে রাসুল (সা.) তা শিখিয়েছেন। হুজাইফা বিন আল ইয়ামান (রা.) বলেছেন, নবী করিম (সা.) যখন বিছানায় ঘুমাতে যেতেন তখন তিনি বলতেন,

«باسْمِكَ اللَّهُمَّ أمُوتُ وأَحْيَا»

উচ্চারণ : বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।

অর্থ : ‘হে আল্লাহ, তোমার নামেই আমি মারা যাব এবং জীবিত হব। ’

এবং যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি পড়তেন,

«الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ»

উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ’

অর্থ : ‘সব প্রশংসা আল্লাহর জন্য যিনি (ঘুমের মতো) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই কাছে আমাদের সবার পুনরুত্থান। ’ (বুখারি, হাদিস : ৬৩২৪)