ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়া থানা তাঁতী দল নেতা বকুল ভুঁইয়ার দোয়া মাহফিল

মোঃ সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়া থানা তাঁতী দল নেতা বকুল ভুঁইয়ার দোয়া মাহফিল

মো: সুজন আহমেদ – বিশেষ প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ার জামগড়া এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়ার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার সুস্থার জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া,
তিনি বক্তব্যে বলেন, আমাদের দলের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া ১৯৮৫ সাল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। আজ তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব নেত্রীর জন্য দোয়া করা। দেশের জনগণ সবাইকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি হাজী আমজাদ হোসেন মোল্লা, সহ-সভাপতি আফছার ও আশুলিয়া তাঁতী দলের নেতাকর্মীসহ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ