ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

বীরগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বীরগঞ্জে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর ও জোতরঘু গ্রামের শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে দর্গাডাঙ্গা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে দর্গাডাঙ্গা কবরস্থান কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মো. খাইরুল ইসলাম, রফিক আহম্মেদ, মো. ইসরাফিল আলম, ফজলুল হকসহ স্থানীয় অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, কতিপয় ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘদিনের কবরস্থান দখলের অপচেষ্টা চালাচ্ছেন। তারা বলেন, প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে এই জমি কবরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে এবং এখানে কয়েকশত মৃতদেহ দাফন করা হয়েছে। কিন্তু একই এলাকার আলী আহম্মেদ ও নুর আহম্মেদ গং ভুয়া কাগজ তৈরি করে আদালতের রায় দেখিয়ে কবরস্থানটি দখলের চেষ্টা করছেন। এ রায়ের বিরুদ্ধে কবরস্থান কমিটি ইতোমধ্যে আপিল করেছে বলেও জানান বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন, “আমরা এই কবরস্থান রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব, তবুও দখল হতে দেব না।” তারা সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কবরস্থানটিকে সরকারি মালিকানায় রেখে পূর্বের ন্যায় ব্যবহার অব্যাহত রাখার দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগের বিষয়ে আলী আহম্মেদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “বিষয়টি নিয়ে আমরা সরেজমিন তদন্ত করেছি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।”