সাতক্ষীরায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইক এবং বাসে থাকা কয়েক যাত্রীসহ আহত হন প্রায় ১০ জন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) জানান, বাস-ইজিবাইক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

