ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ক্লু-লেস হত্যা মামলার প্রধান পলাতক আসামি ওমর ফারুক গ্রেফতার : নেপথ্যে র‍্যাবের যৌথ অভিযান

মোঃ সুজন আহমেদ
মে ২৪, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে ক্লু-লেস হত্যা মামলার প্রধান পলাতক আসামি ওমর ফারুক গ্রেফতার : নেপথ্যে র‍্যাবের যৌথ অভিযান

​মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)

ঢাকা জেলার সাভার মডেল থানার চাঞ্চল্যকর ও ক্লু-লেস পরিকল্পিত হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ ওমর ফারুক (২২)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শুক্রবার (২৩ মে) রাত ১১টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন বাংলাদেশ হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প, সাভার) এবং র‍্যাব-৪, সিপিসি-৩ (মানিকগঞ্জ)-এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, নিহত মোঃ আব্দুল মান্নান (৪০) দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা ও দুবাইয়ে প্রবাসী ছিলেন। প্রায় তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন। গত ১১ মে তিনি মিরপুরের বাসা থেকে সাভারে তার বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি বোনের বাসায় পৌঁছাননি।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পল্লবী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
​এর পরদিনই, অর্থাৎ ১২ মে বিকেলে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ার একটি ভাড়া বাসার টয়লেট থেকে আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।

​হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনার কোনো সুনির্দিষ্ট ক্লু না থাকায় বিষয়টি বেশ চাঞ্চল্য তৈরি করে। তবে র‍্যাবের গোয়েন্দা দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রধান পলাতক আসামি ওমর ফারুকের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোনো কারণ বা সহযোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।