ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যৌথ অভিযানে হবিগঞ্জে ১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত ইমন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

যৌথ অভিযানে হবিগঞ্জে ১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত ইমন গ্রেফতার

​নিজস্ব প্রতিনিধি
____________________________________________

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর এক যৌথ অভিযানে এলাকার চিহ্নিত ও কুখ্যাত ডাকাত মো. রিপন মিয়া ওরফে ইমনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

​মঙ্গলবার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত রিপন হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।
​আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত রিপন একজন চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

​তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশ ও র‌্যাবের তথ্য অনুযায়ী:
​গ্রেফতারকৃত রিপন হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি।
​তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরি সংক্রান্ত মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

​হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।