ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মজুরি আন্দোলনে উত্তাল সাভার-আশুলিয়া, সংঘর্ষে আহত অর্ধশতাধিক ছুটি শতাধিক কারখানায়

মোঃ সুজন আহমেদ
নভেম্বর ৪, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মজুরি আন্দোলনে উত্তাল সাভার-আশুলিয়া, সংঘর্ষে আহত অর্ধশতাধিক; ছুটি শতাধিক কারখানায়

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়ার নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিজিবির তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর সকাল সাড়ে ৮টার দিকে বেরিয়ে এসে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।