ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিউইদের বিপক্ষে জয়ের দিনে বড় দুঃসংবাদ : বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কিউইদের বিপক্ষে জয়ের দিনে বড় দুঃসংবাদ: বাংলাদেশকে জরিমানা করল আইসিসি।

​নিজস্ব প্রতিবেদক | কালের পরিবর্তন

​ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের। জয়ের আনন্দ ছাপিয়ে শাস্তির খড়্গ নেমে এসেছে মেহেদী হাসান মিরাজ ও তার দলের ওপর। ধীরগতির বোলিংয়ের (স্লো ওভার রেট) দায়ে বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

​
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ দল ২ ওভার পিছিয়ে ছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া তথ্যানুযায়ী, আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার ঘাটতির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার পিছিয়ে থাকায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

​
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ধীরগতির বোলিংয়ের বিষয়টি রিপোর্ট করেন। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায় স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

​
উল্লেখ্য যে, সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দেয় স্বাগতিক বোলাররা। জবাবে তানজিদ হাসান তামিমের ৭৮, নাজমুল হোসেন শান্তর ৫০ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।

​
এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরেছে। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিই এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।