সাবেক মেয়র আইভীর দুই মামলায় হাইকোর্টে জামিন
নিজস্ব প্রতিনিধি | ৩০ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে তাঁর অন্য পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে আগামী রবিবার (৩ মে) আপিল বিভাগে আদেশের দিন ধার্য করা হয়েছে। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত জানান।
উল্লেখ্য, গত বছরের ৯ মে নিজ বাসভবন থেকে আটকের পর থেকে আইভী বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আজকের এই আদেশের মাধ্যমে দুটি মামলায় তাঁর জামিন নিশ্চিত হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

